দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে বিতর্কের মধ্যেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, এসব বিরতি থেকে সংস্থার কোনো অতিরিক্ত আয় হচ্ছে না। তার দাবি, এটি পুরোপুরি খেলাধুলার বিষয় এবং খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে চরম গরমের কারণে প্রতিটি ম্যাচেই দুই অর্ধে তিন মিনিটের হাইড্রেশন ব্রেক চালু করা হয়েছে। এই বিরতির সময় খেলোয়াড়দের পানি পান ও বিশ্রামের সুযোগ দেওয়া হচ্ছে।
তবে এই সিদ্ধান্ত নিয়ে খেলোয়াড় ও কোচদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু দর্শক স্টেডিয়ামে ব্রেক ঘোষণার সময় অসন্তোষও প্রকাশ করেছেন। একই সময়ে অনেক দেশে টেলিভিশন সম্প্রচারে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, যদিও যুক্তরাজ্যে তা হচ্ছে না।
ইনফান্তিনো বলেন, এই বিরতির মূল উদ্দেশ্য সব দলের জন্য সমান পরিস্থিতি নিশ্চিত করা। তার ভাষায়, এটি কোনো আর্থিক বিষয় নয়, পুরোপুরি খেলাধুলার বিষয়।
তিনি আরও বলেন, টুর্নামেন্ট দীর্ঘ হওয়ায় এবং খেলোয়াড়দের অনেক ম্যাচ খেলতে হওয়ায় এ ধরনের বিরতি শারীরিক বিশ্রামের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভিন্ন ভিন্ন আবহাওয়ায় ম্যাচে ভিন্ন সুবিধা তৈরি হওয়া ঠেকাতেই এই নিয়ম চালু করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে টেলিভিশন বিজ্ঞাপন থেকে হাইড্রেশন ব্রেক চলাকালীন সময়েই বড় অঙ্কের আয় হচ্ছে, যা কোটি কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে ফিফার পক্ষ থেকে বলা হচ্ছে, এই বাণিজ্যিক সুবিধার সঙ্গে তাদের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।
সূত্র: বিবিসি
/অ